info.nursing@smamch.edu.bd 01898763973
Nursing Admission Information- 02224470841, 01898763973

Message of the Principal

Mukta Akter

Principal (Acting)

Message

বিসমিল্লাহির রাহমানির রাহিম 


শহীদ মনসুর আলী নার্সিং ইনস্টিটিউট - এর নতুন ভর্তি/ভর্তি ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের আন্তরিক অভিনন্দন ও স্বাগতম।  অত্র প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বেসরকারি পর্যায়ের প্রথম সারির একটি সেবামূলক নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান। শহীদ মনসুর আলী নার্সিং ইনস্টিটিউট ২০০৬ খ্রিস্টাব্দে ঢাকার উত্তরার ১১ নম্বর সেক্টরে স্থাপিত হয়। অত্র প্রতিষ্ঠানে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে মেধাক্রমে ছাত্র/ছাত্রী ভর্তি করা হয়। ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ১৫টি ব্যাচে মোট ৫৩০ জন ছাত্র- ছাত্রী সফলভাবে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করে দক্ষ নার্স হিসাবে দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটে সুনামের সাথে কর্মরত আছেন। 


শহীদ মনসুর আলী নার্সিং ইনস্টিটিউটের বৈশিষ্ট্যসমূহঃ 

  • দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা ও চিকিসৎক কর্তৃক পাঠদান।
  • অত্যাধুনিক ও সয়ংসম্পূর্ণ ৭টি ল্যাবরেটরিতে হাতে-কলমে প্রশিক্ষণ।
  • যুগোপযোগী সুশিক্ষা প্রদানের জন্য শ্রেণী কক্ষে আধুনিক মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠদান
  • ব্যবহারিক জ্ঞানার্জনের জন্য নিজস্ব অত্যাধুনিক ৭৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ইন্টার্নশীপ করার সুযোগ। 
  • পাঠ্যক্রম অনুযায়ী দেশি-বিদেশি লেখকের সম্পাদিত বই দ্বারা সুসজ্জিত লাইব্রেরি।
  • নিজস্ব ক্যাম্পাস সংলগ্ন হোস্টেলে পরিছন্ন ও স্বাস্থ্য সম্মত পরিবেশে থাকা-খাওয়ার ব্যবস্থা। 
  • বিনোদন ও ইনডোর খেলাধুলার জন্য কমনরুমের সুবিধা।


সবার জন্য শুভকামনা।



ধন্যবাদান্তে,



ডলি আক্তার

অধ্যক্ষ

শহীদ মনসুর আলী নার্সিং ইনস্টিটিউট


Best Regards